রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮, ০৬:৫৩:২০

এক ছবিতে জয়ার সঙ্গে কলকাতার পাঁচ নায়িকা

এক ছবিতে জয়ার সঙ্গে কলকাতার পাঁচ নায়িকা

বিনোদন ডেস্ক:একের পর এক কলকাতার ছবিতে অভিনয় করে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে ব্যস্ত নতুন ছবি ‘ক্রিসক্রস’ নিয়ে। বিরসা দাশগুপ্তের পরিচালনায় ছবিটিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার হাই প্রোফাইল পাঁচ নায়িকা।

ছয় নারীর জীবনের গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে ছবিটি। জেনে নিন ছবিটিতে জয়াসহ কলকাতার ৫ নায়িকা কে কোন চরিত্রে অভিনয় করছেন:-

জয়া আহসান
‘ক্রিসক্রস’ ছবিতে জয়া আহসানের চরিত্রের নাম মিসেস সেন। যিনি পেশাগত জীবনে সফল হওয়া সত্ত্বেও ব্যক্তিগত জীবনে একা।

মিমি চক্রবর্তী
‘ক্রিসক্রস’ ছবিতে মিমি চক্রবর্তীর চরিত্রের নাম ইরা, যিনি একজন ফটো সাংবাদিক। বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন।

নুসরাত জাহান
ক্রিসক্রস ছবিতে একজন মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করছেন নুসরাত জাহান। ছবিতে তাঁর চরিত্রের নাম মেহের।

সোহিনী সরকার
একজন সাধারণ গৃহবধূর চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন সোহিনী সরকার। ছবিতে তাঁর চরিত্রের নাম রূপা।

প্রিয়াঙ্কা সরকার
‘ক্রিসক্রস’ ছবিতে ‘সুজি’ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। ছবিতে তাঁকে একজন খ্রিষ্টান সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে। যিনি খুব ভালো ছবিও আঁকেন।

রিদ্ধিমা ঘোষ
ছবিতে তাঁর চরিত্রের নাম উর্না। একজন স্বাধীনচেতা মেয়ে। একাই থাকে। ব্লগ লেখে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে