রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮, ০৬:৫৭:৫৩

ছয় মাসেই সন্তানের মা আমব্রিন!

ছয় মাসেই সন্তানের মা আমব্রিন!

বিনোদন ডেস্ক: আমব্রিন। উপস্থাপনা দিয়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে সম্প্রতি এ উপস্থাপিকা তার ভক্তদের জন্য একটি সুখবর দিয়েছেন। আর তা হলো মা হতে চলেছেন তিনি।

সুখবরটি নিজেই জানিয়েছেন। গত বছরের ৪ নভেম্বর বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে সবকিছু সামলে আবারো পর্দায় ফিরে আসবেন।

আমব্রিন বলেন, সামনের মাসে বেবি শাওয়ার অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবে।

আমব্রিনের বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরী। কানাডার টরন্টোর একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি। কানাডায় পারিবারিকভাবেই আমব্রিন ও তৌসিফের বিয়ে সম্পন্ন হয়েছিল গত বছরের ৪ নভেম্বর। বিয়ের পর এখনো তিনি দেশে আসেননি।

এ বিষয়ে তিনি বলেন, নতুন জীবন আমার কাছে রঙিন লাগছে। খুব ভালো আছি এখানে।

মিডিয়ায় কাজ করা প্রসঙ্গে আমব্রিন বলেন, অবশ্যই মিডিয়ায় কাজ করবো। তবে এখন একটু বিরতিতে রয়েছি। উপস্থাপনা আমার ভালোবাসার জায়গা। এই জায়গা আমি কখনো ছাড়তে পারব না।

উল্লেখ্য, আমব্রিন শুধু উপস্থাপনা নয়, মডেলিং ও অভিনয় সব জায়গাতেই রয়েছে তার পদচারণা। তবে এখন উপস্থাপনাই একমাত্র লক্ষ্য তার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে জনপ্রিয়তা পেয়েছিলেন এই তারকা। দেশ-বিদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া ছাড়াও অনেক শোবিজ তারকার সাক্ষাৎকারও নিয়েছেন তিনি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে