স্পোর্টস ডেস্ক: দুইবাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন ছবি ‘ক্রিসক্রিস’। এতে জয়াসহ অভিনয় করছেন মোট ছয় জন নারী। ছয় নারী, ছয় রকমের লড়াই। কিন্তু মিলে যায় একবিন্দুতে।
সুজি। বাঙালি খ্রিষ্টান মেয়ে। সিঙ্গল মাদার। খুব ভালো ছবি আঁকে সে। ইরা হলেন চিত্র সাংবাদিক। মেহের। মুসলিম মেয়েটি স্ট্রাগলিং অভিনেত্রী। মিস সেন। ক্যারিয়ারে সাকসেসফুল কিন্তু ব্যক্তিগত জীবনে একা তিনি। উর্ণা। ব্লগ লেখে। একাই থাকে এই স্বাধীনচেতা মেয়ে। আর সবশেষ রুপা। উত্তর কলকাতার গৃহবধু।
সুজি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। ইরা চরিত্রে মিমি চক্রবর্তী। মুসলিম মেহের চরিত্রে নুসরাত জাহান। ব্লগার উর্ণা ঋদ্ধিমা ঘোষ ও গৃহবধু রুপা সোহিনী সরকার।
বাকী থাকে মিস সেন। তিনি হলেন ‘গেরিলা’ কিংবা ওপারে ‘বিসর্জন’ খ্যাত অভিনেত্রী জয়া আহসান। ‘গ্যাংস্টার’ খ্যাত বিরসা দাশগুপ্তের পরিচালনায় জয়া আহসানের এটি প্রথম কাজ। আর তাই বেশ উচ্ছ্বসিত তিনি।
এছাড়া ইতোমধ্যে ছবিটির শুটিংও শুরু হয়ে গেল বলে জানিয়েছেন জয়া নিজেই। এছাড়া তিনি শুটিং স্পটের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘‘আমরা ‘ক্রিসক্রিস’র শুটিং এর পর কঠিন কঠিন করেছিলাম।’’তথসুত্র: জয়া আহসানের অফিসিয়াল ফেসবুক পেইজ ।
এমটি নিউজ/এপি/ডিসি