রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮, ০৯:২৯:৪০

জিৎ-মিমের প্রশংসায় মুখর ইমরান

জিৎ-মিমের প্রশংসায় মুখর ইমরান

বিনোদন ডেস্ক: এবার জিৎ-মিমের ‘মাশাআল্লাহ্’ গানের প্রশংসা করছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তিনি এ গানের প্রশংসা করে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে উদ্দেশ করে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘ভালো হয়েছে মাশাআল্লাহ্।’

সম্প্রতি ‘সুলতান’ গানের টিজারে দর্শকদের বড়সড় চমকের অপেক্ষায় রেখেছিলেন টলিউড সুপারস্টার জিৎ। টিজারে জিৎ এর রঙিন গেট আপের সাথে ঢালিউডের গ্ল্যামারাস মিমের ঝলক দেখে দর্শকদের যেন আর তর সই ছিলোনা। এবার ভক্তদের জন্য চলে এলো জিতের সে বিশেষ উপহার। আর গানটি মুক্তি পাওয়ার পর পরই  দর্শকমহল থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

জিৎ এর প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে ২৮ এপ্রিল প্রকাশিত হয় গানটি। রাজা ছন্দের কোথায় এবং স্যাভির সুরে গানটি গেয়েছেন দেব ন্যাগী এবং আকৃতি কাকর।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে