সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ১১:১০:১৬

সোনমের হবু স্বামী কত হাজার কোটি টাকার মালিক জানেন?

সোনমের হবু স্বামী কত হাজার কোটি টাকার মালিক জানেন?

বিনোদন ডেস্ক: সোনমের হবু স্বামী কত হাজার কোটি টাকার মালিক জানেন? বলিউড অভিনেত্রী সোনম কাপুরের আর আনন্দ আহুজার বিয়ের সানাই এবার বাজল বলে। ভারতের মুম্বাইয়ে সোনমদের বাড়ি মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। মি.ইন্ডিয়ার মেয়ের হবু স্বামী হাজার কোটি টাকার মালিক।

তিনি দিল্লির ব্যবসায়ী হরিশ আহুজার ছেলে। দেশের সবথেকে বড় এক্সপোর্ট কোম্পানি শাহি এক্সপোর্টের মালিক তথা ম্যানেজিং ডিরেক্টর ইনি। মাল্টি ব্র্যান্ড স্নিকার কোম্পানি ‘ভেজ নন ভেজ’র মালিক। এছাড়াও ‘ভানে’ নামের একটি পোশাকের ব্র্যান্ডেরও মালিক তিনি। বর্তমানে আনন্দ ৩ হাজার কোটি টাকার মালিক।

দিল্লির আমেরিকান অ্যাম্বাসী স্কুল থেকে পড়াশোনা করেন আনন্দ। এর পরে পেনসিলভিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন। হোয়ার্টন বিজনেস স্কুল থেকে এমবিএ শেষে ডোয়েশ ব্যাঙ্ক থেকে ইনটার্নশিপ।বাস্কেট বল খেলাতেও বিশেষ আগ্রহ আছে আনন্দের।


কর্মজীবনের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাজন ডটকমে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেন অানন্দ।
কমন ফ্রেন্ড প্রেরণার মাধ্যমে আলাপ হয়েছিল আনন্দ-সোনমের। তারপর ২০১৪ সালে আনন্দ প্রেম প্রস্তাব করার বেশ কয়েক মাস পরে সেই প্রস্তাব গ্রহণ করেন সোনম।

এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে