সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ০৮:০০:৪৪

বুবলীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড!

বুবলীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড!

বিনোদন ডেস্ক: হালের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ হ্যাক হয়েছে। শনিবার (২৮ এপ্রিল) রাতে ‘ওল্ড ম্যাক্সটেন’ নামক গ্রুপের হ্যাকাররা বুবলীর আইডি ও পেজ দুটোই তাদের দখলে নিয়ে নেয়। অবাক করার ব্যাপার হচ্ছে, বুবলীর ফেসবুক পেজ ভ্যারিফায়েড হওয়া সত্ত্বেও হ্যাকড হয়ে গেছে।

বিষয়টি নিয়ে বুবলী জানান, তার ফেসবুক থেকে এই সময়ে কোনো বাজে পোস্ট বা মেসেজ পেলে ভুল বুঝবেন না। সেটার জন্য তিনি দায়ী থাকবেন না বলেও জানান। শিগগিরই এটা পুনরুদ্ধারের ব্যবস্থা করছেন তিনি। এমনকি থানায় জিডি করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন বুবলী। এদিকে হ্যাকার গ্রুপ জানায়, তারা মূলত সিকিউরিটি এক্সপেরিমেন্টের জন্য হ্যাক করেছে। শিগগিরই সেটা ফেরত দেবে।

উল্লেখ্য, চিত্রনায়িকা হিসেবে বুবলীর অভিষেক হয় ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে। একসঙ্গে দুটো ছবি দিয়ে তিনি আত্মপ্রকাশ করেন। এরপরের বছর ‘রংবাজ’ ও ‘অহংকার’ নামক দুটি ছবিতে কাজ করেন। এগুলোতেও তার নায়ক শাকিব খান। বর্তমানে তিনি ‘সুপার হিরো’ ও ‘ক্যাপটেন খান’ ছবির কাজে ব্যস্ত আছেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে