সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ০৮:৫৩:২৯

নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে বিএফটিসিসি

নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে বিএফটিসিসি

বিনোদন ডেস্ক: কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি) বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে। আর আর প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড পাচ্ছেন আরেকজন বাংলাদেশি। আর তিনি হচ্ছেন নায়ক আলমগীর।

বিএফটিসিসির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী আজ সোমবার বিকেলে অ্যাওয়ার্ড চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব চক্রবর্তী বলেন, চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য নায়করাজ রাজ্জাকের নামে আমরা এ অ্যাওয়ার্ডটি চালু করেছি। এটি আজীবন সম্মাননা। এবার এই পুরস্কার পাচ্ছেন নায়ক আলমগীর।

এদিকে এবার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের দেওয়া হীরালাল সেন অ্যাওয়ার্ড পাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর দেবকী কুমার বোস পুরস্কার পাচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেডকেও পুরস্কার দেওয়া হচ্ছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে