মঙ্গলবার, ০১ মে, ২০১৮, ০৩:৫৩:০০

অবশেষে বিয়ের প্রতি অনীহার কারণ জানালেন সালমান খান

অবশেষে বিয়ের প্রতি অনীহার কারণ জানালেন সালমান খান

বিনোদন ডেস্ক :  এই মুহূর্তে বলিউডের সবচেয়ে ডিমান্ডিং এলিজেবেল ব্যাচেলর তিনি। আর তার বয়স এখন ৫৩ ছুঁইছুঁই। সকলের মুখে একটাই প্রশ্ন কবে বিয়ে করবেন সালমান খান। প্রশ্ন শোনামাত্রই তাঁর মুখে ফুটে উঠল হাসি। হাসতে হাসতে তিনি জানালেন বিয়ে না করার পেছনের সেই কারণ।

অবশেষে বিয়ের প্রতি অনীহার কারণ জানালেন সালমান খান:- সালমান বলেন, ‘আমি বোধহয় বিয়েই করব না। কারণ লোকজনকে বিয়ের পেছনে এত লক্ষ লক্ষ টাকা খরচ করতে দেখে আমার ভয় লাগে। আমার সবসময় মনে হয়, অত টাকা বিয়ের জন্য খরচ না করে সেই টাকাগুলো রাখলে কিছু গরিব লোককে সাহায্য করা যাবে।’

অনেকেই জানতেন রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। অনেকে তো আবার ভেবেই বসেছিলেন তার সঙ্গে আগামী বছরেই গাঁটছড়া বাঁধবেন। কিন্তু এবারে সব জল্পনার শেষ। কারণ সালমান নিজে মুখেই জানিয়ে দিলেন ‘বিয়ে করব না’।

এখন তিনি তার আগামী ছবি ‘রেস ৩’, ‘ভারত’ এবং ‘কিক ২’ নিয়ে খুব ব্যস্ত। আর এই কাজগুলো শেষ করেই হাত দেবেন ‘দাবাং ৩’-এর কাজে। তাই অন্য কোনও বিষয়ে মাথা গলানোর সময়টুকুও তার হাতে নেই, পরিষ্কার জানিয়েছেন তিনি নিজেই।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে