বিনোদন ডেস্ক: মিডিয়া জগতের সবচেয়ে সুখী দম্পতি বলা হত তাহসান ও মিথিলাকে। কিন্তু গত বছরে এ জুটির বিচ্ছেদ এর পর অবাক হয়েছিল মিথিলা ও তাহসান ভক্তরা। অনেক ভক্তের আকুতি মিনতি নিয়ে আলোচনায় ছিল এ দুই তারকা।
তবে ফের মিথিলাকে আবারও বিয়ের প্রস্তাব দিয়েছেন তাহসান খান। ফেসবুকের মাধ্যমে এ প্রস্তাব দেন তাহসান। ঘটনা এটা হলে ভালই ছিল, দুই তারকা আবার এক হতেন। কিন্তু বাস্তবতা ভিন্ন, তাহসান এ প্রস্তাব দেননি প্রস্তাবটি এসেছে ফেসবুকের এক অ্যাপ থেকে।
‘কোন সেলিব্রিটি আপনাকে ইসলামিক মতে বিয়ে করতে চায়?’ নামের ওই অ্যাপে ক্লিক করলেই নির্দিষ্ট একজন সেলিব্রেটির নাম-বয়স-পেশাসহ বিয়ের প্রস্তাবটি পাওয়া যাচ্ছে।
তাহসানের কাছ থেকে নয়, মিথিলা ওই অ্যাপটির মাধ্যমেই বিয়ের প্রস্তাবটি পেয়েছেন। তাতে লেখা, ‘আসসালামু আলাইকুম, রাফিয়াথ (মিথিলার নামের প্রথম অংশ)। এই প্রপোজালের মাধ্যমে আমি আপনাকে বিয়ে করতে চাই, আমার জীবন বৃত্তান্ত নিম্নরূপ : নাম : তাহসান, বয়স : ৩১, চাকুরি : অভিনেতা। আমার মনে হয় আমরা ২০১৮ সালের ২৬ এপ্রিল তারিখে বিয়ে করতে পারি।
অ্যাপের রেজাল্টটি নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে মিথিলা লেখেন, ‘আবারও! আর উনার বয়স ৩১ কেন, ২১ হবে না?’
এমটি নিউজ/এপি/ডিসি