মঙ্গলবার, ০১ মে, ২০১৮, ০৫:১৪:৩৪

সবাই বিনোদনটাই দেখে শ্রম দেখে না: ইমন

সবাই বিনোদনটাই দেখে শ্রম দেখে না: ইমন

বিনোদন ডেস্ক: সবাই বিনোদনটাই দেখে শ্রম দেখে না- মহান মে দিবসে এমনই মন্তব্য করলেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। নিজেদের কাজকে শ্রম হিসেবে তুলনা করেন তিনি। আজ মঙ্গলবার নিজের ফেসবুক হ্যান্ডেলে এ কথা লিখেন এই অভিনেতা।

স্বাভাবিকভাবেই শোবিজের মানুষেরা তারকাখ্যাতি পেয়েই থাকেন। সাধারণ ভক্তরা শোবিজ তারকাদের সমীহের চোখে দেখে, তাঁদের কাজগুলো আনন্দদায়ক ও ফ্যান্টাসিই ভাবে। কিন্তু এর পেছনেও যে শ্রম রয়েছে, পরিশ্রম রয়েছে সেই বিষয়টিই ইমন তার পোস্টে তুলে ধরতে চেয়েছেন।

ইমন বলেন, 'আমরা বিনোদন শ্রমিক, সবাই বিনোদনটাই দেখে শ্রমটা দেখে না, সবাইকে শুভেচ্ছা।' ইমনের অভিমতের সাথে অনেকেই সহমত পোষণ করেছেন। তার এমন মন্তব্যকে জন্য চলচ্চিত্র সংশ্লিষ্ট ও শোবিজের মানুষেরা ইতিবাচক ভাবে নিয়েছেন।

ইমন সম্প্রতি কলকাতার একটি ফিচারধর্মী চলচ্চিত্রে অভিনয় করলেন। এই চলচ্চিত্রটিতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সায়নি ঘোষ। 'সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’ নামের এই ফিচার ছবিটির ব্যাপ্তিকাল ৬০ মিনিট।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে