মঙ্গলবার, ০১ মে, ২০১৮, ০৫:২৩:৪৯

ভার্জিনিটি বিক্রি করে ক্রেতার প্রেমে মজলেন তরুণী

ভার্জিনিটি বিক্রি করে ক্রেতার প্রেমে মজলেন তরুণী

বিনোদন ডেস্ক: পরিবারের খরচ বহন ও নিজের ব্যবসা শুরু করার জন্য নিজের ভার্জিনিটি বিক্রি করেছিলেন প্যারিসের তরুণী জ্যাসমিন। একটি ভিডিও মেসেজে তিনি তার ভার্জিনিটি বিক্রি করতে চেয়ে বিজ্ঞাপন দেন। শেষ পর্যন্ত এক ওয়াল স্ট্রিট ব্যাঙ্কার তার ভার্জিনিটি কেনেন। বর্তমানে তার প্রেমেই এখন মশগুল জ্যাসমিন।

সিন্ডেরেলা এসকর্ট নামের একটি সংস্থার সাহায্যে নিলামে তোলেন নিজের ভার্জিনিটি। লস অ্যাঞ্জেলেসের এক ডিজে দর হাঁকেন ৯ লাখ ইউরো। তার আগে এক জার্মান রিয়েল এস্টেট ব্যবসায়ী দর হাকেন ৬ লাখ উইরো। কিন্তু ১০ লাখ পাউন্ড দর দিয়ে নিউ ইয়র্কের এক ওয়াল স্ট্রিট ব্যাঙ্কার শেষ পর্যন্ত কিনে নেন তার প্রথম রাতের সত্ত্ব।

ভিডিওতে জ্যাসমিন বলেন, ‘আমার পরিবার অত্যন্ত ধর্ম বিশ্বাসী। তাই ভার্জিনিটি আমার কাছে খুব গুরুতর বিষয় ছিল। ভেবেছিলাম বিয়ের পরই তা তুলে দেব স্বামীর কাছে। কিন্তু আমি অন্য কিছু ভেবেছি। প্যারিসের মতো শহরে থাকতে গেলে অনেক খরচ বহন করতে হয়। তা ছাড়া বিশ্বের বহু দেশ দেখা এবং নিজের ব্যবসা শুরু করার ইচ্ছে রয়েছে। যাতে আমি ভবিষ্যতে আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি।’

ব্যাঙ্কারকে দেখে তার প্রেমে পড়েছেন জ্যাসমিন। জানান, প্রথমে নার্ভাস থাকলেও সেই ব্যক্তির অমায়িক ব্যবহার তাকে আশ্বাস দিয়েছে। প্রথম সাক্ষাতেই প্রেমে পড়েছেন তার। ভবিষ্যতে কী রয়েছে তা আপাতত জানা নেই, তবে বিশ্ব ভ্রমণে সেই ব্যক্তির সঙ্গেই বেরোতে চান জ্যাসমিন।-এই সময়
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে