বিনোদন ডেস্ক: অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ক’দিন ধরেই ছিলেন আলোচনায়। কেননা তাঁকে ঘিরেই মিডিয়াপাড়ায় চলছিল গুঞ্জন। কিসের গুঞ্জন। বাঁধন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একটি ছবির নায়িকা হতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই সকলে বিশ্বাস আর অবিশ্বাসে দোলাচলে ছিল সাধারণ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
অবশেষে সেই গুঞ্জন সত্যে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাঁধনের ক্রম পরিবর্তনের ছবি দেখে হয়তো কিছুটা অনুমান করাই যাচ্ছিল। কেননা বাঁধন দিন দিন স্লিম ও আকর্ষণীয় হয়ে উঠছিলেন বলেই ভক্তদের মন্তব্য ছিল। সেসব মন্তব্যই কাল ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে ‘বাস্তব’ হলো। জাজের ছবি ‘দহন’ এ কাজ করছেন আজমেরি হক বাঁধন।
বাঁধনই সোমবার জানালেন, ‘দহন’-এর গল্প ও চিত্রনাট্য তাকে মুগ্ধ করেছে। এই ছবিতে কাজ করার জন্যই ছয় মাস ধরে নিজেকে প্রস্তুত করছেন। ইতোমধ্যে ১৬ কেজি ওজন ঝরিয়েছেন এই অভিনেত্রী। আরো ৫ কেজি কমানোর কসরত করছেন।
গতকাল স্যামসন এইছ চৌধুরী হলে বাঁধনের এই পরিবর্তনের ক্রম চিত্র একটি ভিডিওর মাধ্যমে দেখানো হয়য়। যেখানে বাঁধনকে দেখা যায় সাইকেল চালাতে না পারা বাঁধন ধীরে ধীরে স্কুটি চালানো শিখছেন। এরপরে জিমে নিয়মিত সময় দিচ্ছেন। কঠোর পরিশ্রম করছেন আর এভাবেই ১৬ কেজি ওজন কমিয়েছেন নিজের শরীর।
এমটি নিউজ/এপি/ডিসি