মঙ্গলবার, ০১ মে, ২০১৮, ০৭:১৭:৫১

আপনি কি জানেন হঠাৎ কলকাতায় কেন পরীমনি?

আপনি কি জানেন হঠাৎ কলকাতায় কেন পরীমনি?

বিনোদন ডেস্ক: এবার কলকাতায় উড়াল দিলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে কলকাতায় অবস্থানরত কিছু ছবি পোস্ট করে পরী নিজেই জানিয়ে দেন সে কথা। কিন্ত আপনি কি জানেন হঠাৎ কলকাতায় কেন পরীমনি? একটি বিজ্ঞাপনের কাজেই মূলত কলকাতায় যাওয়া পরীর। মেহেদির বিজ্ঞাপনে এবার হাত রাঙাবেন তিনি। প্রায় দুই বছর আগে একটি মেহেদির বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন পরীমনি।

আবারও সেই কোম্পানির বিজ্ঞাপনে নতুনভাবে দেখা যাবে পরীকে। এর শুটিং হবে কলকাতার একটি স্টুডিওতে।আর বুধবার থেকে শুটিং শুরু হওয়ার কথা আছে। বিজ্ঞাপনটি পরিচালনা করবেন সৈনক মিত্র। এর আগের বিজ্ঞাপনটিও তিনি পরিচালনা করেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে