বিনোদন ডেস্ক: অবশেষে দুই নায়িকা তমা মির্জা ও সোহানা সাবাকে নিয়ে বুধবার থেকে শুরু হলো ইমনের ‘পাপ কাহিনী’ ছবির শুটিং। রাজধানী উত্তরার আপনঘর ২ শুটিং বাড়িতে সকাল থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে টানা কয়েকদিন।
ইমন, তমা ও সাবা ছাড়াও আজ শুটিংয়ে অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, সোহানা সাবা, বিপাশা কবির সহ আরও অনেকে। এরপর কক্সবাজার একটি গানের দৃশ্যায়ন ধারণ করা হবে।
জানা গেছে, এই ছবির গল্পটা মিডিয়ার দুই সেলিব্রেটি বোনকে নিয়ে। ঢাকাই ছবির ববিতা-চম্পা, বলিউডের কারিশমা-কারিনা কাপুর যেমন দুই বোন। তেমনি এমনই দুই তারকা বোনের চরিত্রে দেখা যাবে তমা ও সাবাকে।
যুবরাজ খানের নির্বাহী প্রযোজনায় নির্মিতব্য ‘পাপ কাহিনী’ সিনেমার পরিচালনা ছাড়াও এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন শাহরিয়ার নাজিম জয় নিজেই। এটি জয়ের তৃতীয় চলচ্চিত্র। এর আগে জয় নির্মাণ করেছেন ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে আরো দুটি ছবি।
এমটি নিউজ/এপি/ডিসি