বৃহস্পতিবার, ০৩ মে, ২০১৮, ০২:২৫:০৮

১৪ বার গর্ভধারন করলেও মা হতে পারেনি এই অভিনেত্রী! এরপরই এমন সিদ্ধান্ত নেন

১৪ বার গর্ভধারন করলেও মা হতে পারেনি এই অভিনেত্রী! এরপরই এমন সিদ্ধান্ত নেন

বিনোদন ডেস্ক : একাধিক বলিউড সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে আলোচিত হন কাশ্মীরা শাহ। টিভি সিরিয়ালের পরিচিত মুখও তিনি। বাস্তব জীবনে তিনি কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের স্ত্রী।

গত বছর সারোগেছি পদ্ধতির মাধ্যমে যমজ সন্তানের মা হন তিনি। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় সাক্ষাৎকারে মা হওয়ার জন্য তার কষ্টকর অভিজ্ঞতা প্রকাশ করলেন কাশ্মীরা। ১৪ বার গর্ভধারন করলেও মা হতে পারেনি এই অভিনেত্রী!

সাক্ষাৎকারে অভিনেত্রী কাশ্মীরা জানিয়েছেন, স্বাভাবিক পদ্ধতিতে মা হওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন তিনি। একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হন। ১৪ বার তার গর্ভপাত হয়। এরপরই তিনি সারোগেসির পদ্ধতিতে মা হওয়ার সিদ্ধান্ত নেন।

কাশ্মীরা বলেন, ‘অনেকে ভাবতো শরীরের গঠন নষ্ট না করার জন্য আমি স্বাভাবিক পদ্ধতিতে মা হইনি। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। তিন বছর একটানা আমি মা হওয়ার জন্য করার চেষ্টা করছিলাম। স্বাভাবিক চেষ্টা করার পরেও ১৪ বার ব্যর্থ হয়েছি। তার পর আইভিএফ ইনজেকশন নেওয়া শুরু করি। শারীরিক গঠন হারানোর পাশাপাশি মেজাজ নিয়ন্ত্রণে থাকত না। মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছিলাম আমি।’

জীবনে সব কিছুই দেরিতে হয়েছে বলে জানান কাশ্মীরা। তিনি মা হন বেশি বয়সে। তবে তাতে কোনও দুঃখ নেই অভিনেত্রীর। কারণ দুই ছেলে এখন তার জীবন আনন্দে ভরিয়ে রেখেছে। তিনি জানান, মা হওয়ার পর তার জীবন বদলে গেছে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে