বৃহস্পতিবার, ০৩ মে, ২০১৮, ০৫:৪৯:৩৭

শুভ জন্মদিন মার্শাল আর্ট কিং রুবেল ভাই: ওমর সানি

শুভ জন্মদিন মার্শাল আর্ট কিং রুবেল ভাই: ওমর সানি

বিনোদন ডেস্ক: বাংলা ছবির অ্যাকশন হিরো রুবেলের জন্মদিন আজ। মাসুম পারভেজ রুবেল জন্মগ্রহণ করেন ১৯৬০ সালে আজকের দিনে। শুভ জন্মদিন। এমটি নিউজ পরিবারের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা।

লড়াকু নায়ক,বাংলার ব্রুসলী,  মেঘাস্টার নামেও পরিচিত এ সুপারস্টা্রকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুল করেননি নব্বই দশকের আরেক সুপারস্টার ওমর সানি। তিনি জন্মদিনে রুবেলকে স্মরণ করে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘শুভ জন্মদিন মার্শাল আর্ট কিং রুবেল ভাই’।

রুবেল ২৪ বছর বয়সে ১৯৮৬ সালে ‘লড়াকু’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। রুবেলের উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘উত্থান পতন’, ‘উদ্ধার’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি, শেষ আঘাত ও ‘ভণ্ড….’।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে