বৃহস্পতিবার, ০৩ মে, ২০১৮, ০৬:২১:৪৮

ব্যর্থতা ঘোচাতে নিজেকে প্রস্তুত করছেন টাইগার রুবেল

ব্যর্থতা ঘোচাতে নিজেকে প্রস্তুত করছেন টাইগার রুবেল

স্পোর্টস ডেস্ক: ব্যর্থতা ঘোচাতে এবার নিজেকে প্রস্তুত করছেন জাতীয় দলের ‘স্লগ ওভার স্পেশালিস্ট’ খ্যাত রুবেল হোসেন। করছেন কঠোর পরিশ্রম, করছেন নিদহাস ট্রফির ফাইনাল ম্যাচে পাওয়া সেই ভিলেন উপাধি থেকে হিরো হওয়ার চেষ্টা।

একটু আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে জিমের কিছু ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, ‘আজ জিমের সময়।’নিদহাস ট্রফির ফাইনাল ম্যাচের লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করতে সব থেকে বেশি অবদান ছিলো রুবেল হোসেনের। অথচ সেই রুবেল হোসেনই ম্যাচ শেষে হয়ে গেলেন ভিলেন! কারণ শেষ দুই ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৪ রান।

শেষের আগের ওভারে ২২ রান দেন দলের অন্যতম নির্ভরযোগ্য এই পেসার। এরপরই মূলত ম্যাচ ভারতের হাতে চলে যায়। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের পরাজয়ে রুবেলের উপরই ক্ষিপ্ত ভক্তরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে তিরস্কার ও গালিগালাজে ভরিয়ে তোলে ভক্তরা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে