বৃহস্পতিবার, ০৩ মে, ২০১৮, ০৯:৩৯:৩৭

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-দীপিকা

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক: শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবে দুই পরিবারের সদস্য ও বন্ধুরা উপস্থিতিতে হবে এ বিয়ে। তবে এখনি তাদের বিয়ে হচ্ছেনা। আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-দীপিকা।

ভারতীয় সংবাদমাধ্যমে একটি সূত্র বলছে, ‘দুই পরিবারের সদস্যরা সম্ভাব্য কিছু তারিখ নিয়ে আলোচনা করেছেন। তাদের বেশিরভাগই নভেম্বর উপযুক্ত সময় বলে মনে করছেন। এই সময়টা বিয়ের উপযুক্ত সময়।’

অন্যদিকে দীপিকার টিমের সাথে সংশ্লিষ্ট একজন সংবাদমাধ্যমে বলেন, ‘এই সময়টাতে টিমের সবাইকে ছুটি নিতে নিষেধ করা হয়েছে। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ম্যানেজার এমনকি মুখপাত্র সবাইকে বিয়ের সময় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।’ তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মোট চারটি দিন বাছাই করেছিলেন রণবীর ও দীপিকার পরিবার। হিন্দু রীতিতে এ জুটির বিয়ে হবে খুবই গোপনীয়তার মধ্যে। যেখানে শুধু উপস্থিত থাকবেন পরিবারের সদস্য ও বন্ধুরা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে