রবিবার, ০৬ মে, ২০১৮, ০৪:৩১:১৯

৭ বছর পর একসাথে তিনজন

৭ বছর পর একসাথে তিনজন

বিনোদন ডেস্ক: 'আমি তুমি ও সত্যজিৎ'  থেকে আজকের 'সুগন্ধি বোর্ডিং ও তুমি' খুব সম্ভবত তিশা-চঞ্চল জুটির সবচেয়ে বেশি কাহিনীচিত্র নির্মাণ হয়েছে আমার পরিচালনায়। সঠিক সংখ্যা চঞ্চল চৌধুরী  বলতে পারবে। আজ ত্রয়ী কাজ করলাম ৭ বছর পর। অনুভূতি আগের মতোই আছে। বৃষ্টি ভেজা দিনে বার বার পুরানো দিনের কথা গুলো মনে করলাম সবাই মিলে। সত্যি... মানুষ স্মৃতির ঘোরে থাকতে ভালোবাসে। ৭ বছর আগে একসঙ্গে কাজের স্মৃতিচারণ করতে গিয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাসটি দেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল।

সম্প্রতি চঞ্চল ও তিশা জুটিকে নিয়ে ৭ বছর পর আবারো নির্মাতা গোলাম সোহরাব দোদুল নির্মাণ করেছেন ঈদ উল ফিতর এর বিশেষ নাটক 'সুগন্ধি বোর্ডিং ও তুমি।' নাটকটি রচনা করেছেন শাহ্জাহান সৌরভ। চঞ্চল এবং তিশা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, আতিক রাহমান, ইকবাল হোসেইন, বিপলী আহমেদ,আখন্দ জাহিদ,রজনীগন্ধা রফিক সহ আরও অনেকে। আসছে ঈদ উল ফিতরে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে