রবিবার, ০৬ মে, ২০১৮, ১০:২৮:৪৪

কতবার এসএসসি পরীক্ষায় ফেল করেছেন চঞ্চল চৌধুরী? জানলে অবাক হবেন!

কতবার এসএসসি পরীক্ষায় ফেল করেছেন চঞ্চল চৌধুরী? জানলে অবাক হবেন!

বিনোদন ডেস্ক: তিনবার এসএসি পরীক্ষায় ফেল করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। শুনে কী অবাক হলেন ? ভাবছেন তো, এত বড় গুণী একজন শিল্পীর পড়াশোনায় এ কী হাল। অবাক হওয়ার কিছুই নেই। বাস্তবে নয়, ‘চম্পাকলি টকিজ’ নামে একটি ধারাবাহিকের চরিত্রের জন্য এমন ব্যর্থতার বোঝা মাথায় নিতে হয়েছে চঞ্চল চৌধুরীকে।

চঞ্চলসেখানে দেখতে পাবেন, তিনবার ফেল করেও তিনি দমে যাননি।পছন্দের মানুষ নাদিয়ার চাওয়া পূরণ করতে আবারও বসেছেন পরীক্ষার হলে। এমন গল্প নিয়ে তৈরি হলো ধারাবাহিক নাটক ‘চম্পাকলি টকিজ’। এটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।

কাল্পনিক অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনি। পুরো শুটিং হয়েছে ঢাকার অদূরে পূবাইলে। এই গল্পে গ্রামের কিছু অদ্ভুত চরিত্র দেখা যাবে। যাদের জীবন সিনেমার মতোই রঙিন।

চঞ্চল চৌধুরী বিপরীতে অভিনয় করছেন-নাদিয়া। এছাড়া নাটকে আরো অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, প্রিয়া আমান, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আখম হাসান, হাসান মাসুদসহ অনেকে। নাটকটি প্রচার হবে আগামী ৭ মে থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৭টা ৩৫ মিনিটে আরটিভির পর্দায়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে