রবিবার, ০৬ মে, ২০১৮, ১১:১৩:৩৬

অবশেষে ফাঁসলেন! যে কারণে সুরভিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করল এক ব্যবসায়ী

অবশেষে ফাঁসলেন! যে কারণে সুরভিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করল এক ব্যবসায়ী

বিনোদন ডেস্ক: তারকারদের মামলা নতুন কিছু নয়। কদিন আগেই মামলা নিয়ে ঝামেলায় ছিলেন সালমান খান ও শাহরুখ খান। সেই তালিকায় ঢুকলেন এবার বলিউডের অভিনেত্রী সুরভিন চাওলা। এই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন এক ব্যবসায়ী। সত্যপাল গুপ্ত নামের এই ব্যবসায়ীর অভিযোগ, তার কাছ থেকে ঋণ নিয়ে আর পরিশোধ করেননি সুরভিন চাওলা। শুধু সুরভিনই নন, এই মামলায় আসামি করা হয়েছে তার ভাই মানবিন্দর সিংকেও।

সত্যপালের অভিযোগ, ২০১৪ সালের দিকে সুরভিন, মানবিন্দর সিং ও তার বন্ধু অক্ষয় ঠাক্কার তার কাছ থেকে ১ কোটি রুপি ধার নেন। মূলত ছবি নির্মাণের জন্যই তারা এই ঋণ নিয়েছিলেন। ধার নেওয়ার সময় তারা অঙ্গীকারবদ্ধ ছিলেন যে, আগামী ছয় মাসের মধ্যেই তাকে অর্ধেক টাকা দিবেন। আর বাকি টাকা লাভসহ ফেরত দেবেন। কিন্তু ছবি মুক্তির পর তারা কেউই ওই ব্যবসায়ীর সঙ্গে আর যোগাযোগ করেননি। সত্যপাল অনেক চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। নিজের অর্থ উদ্ধারে তাই থানায় লিখিত অভিযোগ জানান সত্যপাল।

সত্যপাল গুপ্তের দাবি, তিনি তার ছেলের মাধ্যমে মানবিন্দর সঙ্গে পরিচিত হন। মানবিন্দর ও সুরভিন এক কোটি রুপি ধার চাইলেও সত্যপাল প্রথমে তাদের ৫১ লাখ রুপি দেন। এর মধ্যে সুরভিনকে সরাসরি ১১ লাখ রুপি দেওয়া হয়েছে। আর পুরো টাকা এই ব্যবসায়ী কয়েক ধাপে তাদের দিয়েছেন বলে দাবি করেন। কিন্তু এখন পর্যন্ত তাকে কোনো অর্থ পরিশোধ করা হয়নি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে