সোমবার, ০৭ মে, ২০১৮, ০১:০৫:৪২

এবার ফেরদৌসকে নিয়ে মালয়েশিয়ায় উড়াল দিচ্ছেন অপু

এবার ফেরদৌসকে নিয়ে মালয়েশিয়ায় উড়াল দিচ্ছেন অপু

বিনোদন ডেস্ক  :  এবার ফেরদৌসকে নিয়ে মালয়েশিয়ায় উড়াল দিচ্ছেন অপু। বিচ্ছেদের পরই স্বাভাবিকভাবে সবকিছু করে বেড়াচ্ছেন  ঢালিউড কুইন অপু বিশ্বাস।

হাতে তেমন ছবি না থাকলেও আপাতত বিভিন্ন প্রোগ্রামে নাচ আর লিঙ্কাসের প্রচারণায় ব্যস্তময় সময় কাটাচ্ছেন জনপ্রিয় এ অভিনেতা। আর সেই ধারাবাহিকতায় এবার মালয়েশিয়ায় ছুটছেন অপু বিশ্বাস।

আর সাথে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ।আগামী ১৩ মে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবেন তারা। একটু আগে অপু বিশ্বাস নিজেই জানিয়েছেন সে কথা।

তিনি ফেরদৌসের সাথে একটি ছবি পোস্ট করে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘বন্ধুরা, শিগগরই দেখা হবে মালয়েশিয়াতে।’ এদিকে অপুর মালয়েশিয়া যাওয়ার খবর শুনে ভক্তরা খুবই উচ্ছ্বসিত হয়ে পড়েন।

এমডি এমদাদুল নামে একভক্ত লিখেছেন, ‘আপু আমি মালয়েশিয়ায় আছি, মালয়েশিয়ায় ওয়েলকাম।’ পারভেস আলম স্বর্ণভ নামে আরেক ভক্ত লিখেছেন, ‘অপু বিশ্বাস তোমার জন্য শুভকামনা।’ লিটন ইসলাম নামে আরেক ভক্ত লিখেছেন, ‘তোমাদেরকে অসাধারণ লাগছে।’

তথ্যসূত্র : অপু বিশ্বাসের ভেরিফাইড ফেসবুক পেইজ।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে