বিনোদন ডেস্ক : ছবিটি এই সময়ের একজন জনপ্রিয় নায়িকার! জানেন, কে এই নায়িকা ? আর কেই নয়, তিনি হলেন সোনম কাপুর। আর মাত্র হাতে গোনা কয়েকটা ঘন্টা৷ এরপরেই বাজবে অভিনেত্রী সোনম কাপুরের বিয়ের সানাই৷ ইতিমধ্যে তাঁর সঙ্গীতের অনুষ্ঠানে মজেছে গোটা বলিপাড়া৷
বরুন, জ্যাকলিন, অর্জুন, সকলেই নাচবেন অনুষ্ঠানে৷ এমনকি বাবা, কাকারাও কোমড় দোলাবেন ফিল্মি গানে৷ তবে তার আগে কাকা সঞ্জয় কাপুর মজলেন নস্ট্যালজিয়ায়৷
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সঞ্জয়৷ যেখানে কিশোর সোনম তাঁর কাকার সঙ্গে মগ্ন নাঁচতে৷ ছবিটি অভিনেতা সঞ্জয় কাপুরের বিয়ের সময়ে৷
পোস্টে তিনি লিখেছেন “একটা সময় আমার বিয়ে তুমি নেচেছিলে সোনম, আজ তোমার বিয়েতে আমি নাচব৷” পোস্টটি দেখলে যে কারোর মন ছুঁয়ে যেতে বাধ্য৷ বিয়ে যত সামনে আসছে ততই ইমোশন্যাল হয়ে পড়ছে কনের পরিবার৷ কারণ সে যে যাবে তাঁর বাড়িতে৷ ইতিমধ্যে বিয়ের বাড়িতে হাজির সমস্ত অতিথিরা৷
উপস্থিত থাকার কথা ছিল বলিউডের ভাইজান সলমন খানেরও৷ কিন্তু তিনি তো এখন যোধপুরে৷ রবিবার কৃষ্ণসার হরিন মামলার শুনানীর জেরেই তাঁকে সোনমের বিয়ে ছেড়ে আসতে হয়েছে যোধপুরে৷ অন্যদিকে অভিনেত্রী আলিয়া ভাট, করণ জোহার, মণীষ মালোহোত্রা সকলেই পৌছে গেছেন বিয়েবাড়িতে৷ -কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/ এস