বিনোদন ডেস্ক: বাংলাদেশে এ প্রথম ইসলামিক জীবন-যাত্রা ও তথ্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করে আবারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, ইসলামিক জীবন-যাত্রা নিয়ে ‘দিন-দ্যা ডে’ নামে একটি নতুন সিনেমা নির্মাণ করবেন, যেটিতে থাকবে ইসলাম নিয়ে অসংখ্য ম্যাসেজ।
অনন্ত এদিকে গতকাল রাতে আবারও এ সিনেমা নিয়ে কথা বললেন বাস্তব জীবনের হিরো খ্যাত এ চিত্রনায়ক। তিনি এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহ্’র রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোআয় ভালো আছি।’
‘আপনার হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে, আমি একটি চলচ্চিত্র নির্মাণ করবো। আমি বাংলাদেশে প্রথম ডিজিটাল চলচ্চিত্র নির্মান করেছিলাম, আর আশাকরি এবারও বাংলাদেশে প্রথম ইসলামিক জীবন-যাত্রা ও তথ্য নির্ভর চলচ্চিত্র নির্মান করবো। ইসলামিক তথ্য নির্ভর চলচ্চিত্রটিতে থাকবে ইসলাম নিয়ে অসংখ্য ম্যাসেজ। যেমনটি নির্মান করে ইসলামিক দেশগুলোতে।’
‘‘আমরা জানি, ইসলাম কখনোই সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ সর্মথন করে না, আর এ তথ্যটিই আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। অনেকেই চলচ্চিত্রের নাম নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু আমার চলচ্চিত্রের নামটি হবে, ‘দিন-দ্যা ডে’ । কেউ কেউ মনে করছেন চলচ্চিত্রটির নাম ‘দ্বীন’, আসলে তা না।’’
আরেকটি বিষয় যেটি পরিষ্কার হওয়া প্রয়োজন মনে করি সেটি হলো , মুফতি উসামা ইসলাম কোনোভাবেই আমার এ সিনেমার সাথে জড়িত নন, আমি যে বলেছিলাম সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি উসামা ইসলামের । আসলে কথাটি এভাবে বুঝাতে চেয়েছিলাম যে মুফতি উসামা ইসলামের বিভিন্ন বয়ানে আমি এটা শুনেছি ইসলাম শান্তির ধর্ম , সন্ত্রাসবাদ ইসলাম ছড়ায় না।’
‘উনার কথা থেকে আমার মাথায় আসে যে, পুরো দুনিয়ার মানুষকে এটা জানানো দরকার ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই, এ কথা বোঝানোর জন্য আমি বলেছিলাম সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি ওসামা ইসলামের।’
‘আমার ব্যবসা ও অন্যান্য কাজের পাশাপাশি চলচ্চিত্রটির কাজ সম্পন্ন করতে একটু সময় লাগবে, তবে সময়মতো চলচ্চিত্রের সকল তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করবো। আশাকরি আপনারা আমার পাশে থেকে উৎসাহ দিবেন। খোদা হাফেজ।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর