বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮, ১১:৩৮:২৬

সাফল্যের চূড়ায় তেলেগু ব্লকবাস্টার 'ভারত আনে নেনু'

সাফল্যের চূড়ায় তেলেগু ব্লকবাস্টার 'ভারত আনে নেনু'

বিনোদন ডেস্ক : সাফল্যের চূড়ায় তেলেগু ব্লকবাস্টার 'ভারত আনে নেনু'। ভারত আনে নেনু......সর্বসাম্প্রতিক ভারতীয় ছবিগুলোর মধ্যে ইতিমধ্যে সুপারহিট তালিকায় উঠে গেছে। আর ১৯ দিনেও তাই আয়ের ক্ষেত্রে পিছিয়ে নেই এই দক্ষিণী ব্লকবাস্টারটি।

তেলেগু সুপারস্টার মহেশ বাবু ছবিটিতে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন কিয়ারা আদভানি। এই সুপারহিট পলিটিক্যাল ড্রামাটি পরিচালনা করেছেন কোরাতালা শিব।

বক্স অফিস ও সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, প্রথম সপ্তাহেই 'ভারত আনে নেনু' দুনিয়াজুড়ে ১৬১ কোটি রুপি ব্যবসা করেছে। আর মুক্তির ১৯ দিনের মাথায় এর আয় ২৩০ কোটি রুপি।

দেবী শ্রী প্রসাদের সংগীতে ও ডিভিভি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এটি দ্বিতীয় সর্বাধিক আয়ের তেলেগু ছবি। ছবিটি দ্বিতীয় সপ্তাহেই ২০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করে।
সূত্র : ডিএনএ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে