বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮, ১০:১৫:৪৮

পরীমণির ঘরে নতুন অতিথি

পরীমণির ঘরে নতুন অতিথি

বিনোদন ডেস্ক: পরীমনির ঘরে নতুন মেহমান কথাটি শুনে হয়তো অনেকেই চমকে উঠেছেন। পরীমনির ভক্ত অনুরাগীরা ভাবছেন এটাও কি সম্ভব। শিরোনাম দেখে অনেকের মনে হচ্ছে পরীমণি কি মা হতে যাচ্ছেন? আসলে তা কিন্তু না। তার ঘরে নতুন এক সদস্য এসেছে ঠিকই, আর তা হলো গাড়ি।

জাপানি কোম্পানি টয়োটা হ্যারিয়ারের ২০১৫ মডেলের একটি গাড়ি বুধবার কিনেছেন পরী। জনপ্রিয় এই অভিনেত্রী ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল রোম্যান্টিক আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত।

বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, আমার অনেকগুলো দুর্বলতা রয়েছে। যার মধ্যে গাড়িও একটি দুর্বলতা। বর্তমানে যে গাড়িটি ব্যবহার করছি সেটি প্রায় সাড়ে তিন বছর ধরে চালাচ্ছি। তাই নতুন একটি গাড়ি নিলাম। এছাড়া আমার কাছে জাপানি একটি এন্টিক গাড়িও রয়েছে। সর্বশেষ পরীমনির গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি মুক্তি পায়। এতে অভিনয় করেন পরীমণি ও রোহান।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে