শুক্রবার, ১১ মে, ২০১৮, ১০:৫০:৫১

২০১৮ লাক্স সুপারস্টার হলেন মিম মানতাশা

২০১৮ লাক্স সুপারস্টার হলেন মিম মানতাশা

বিনোদন ডেস্ক: ভবিষ্যত ফিল্ম তারকা হয়ে উঠার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম লাক্স সুপারস্টার প্রত্যেক বছরের মতো এই বছরেই ঘোষনা করা হয় লাক্স সুপারস্টার। ২০১৮ লাক্স সুপারস্টার নির্বাচিত হয়েছেন মিম মুনতাশা।
শুক্রবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় লাক্স সুপারস্টারের জমকালো এ গ্র্যান্ড ফিনালে।

লাক্স ও চ্যানেল আই-এর যৌথ আয়োজনে সুন্দরীদের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নবম এ আসর গত ৩ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরই মধ্যে সারাদেশ থেকে অংশ নেওয়া হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে নেওয়া হয়েছে সেরা-৫ কে।

এবার বিচারক হিসেবে ছিলেন। তাহসান খান, মৌ ও আরিফিন শুভগত পাঁচ মাসে ফটোশ্যুট, অ্যাক্টিং, ড্যান্স, মডেলিংসহ বিভিন্ন টাস্কের মাধ্যমে প্রতিযোগীদের ভেতর থেকে বের করে আনা হয়েছে তাদের অদেখা প্রতিভাগুলোকে।

এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে