শনিবার, ১২ মে, ২০১৮, ০৬:৩৫:৫৫

ফাঁস হলো শুভশ্রীর বিয়ের পর প্রথম ছবি

ফাঁস হলো শুভশ্রীর বিয়ের পর প্রথম ছবি

বিনোদন ডেস্ক: বিয়ের পরের প্রথম সকাল। শুক্রবার প্রায় সারা রাত জাগতে হয়েছে বর-কনেকে। ফলে শনিবার বেশ দেরি করে ঘুম ভেঙেছে তাঁদের। তাঁরা অর্থাত্ সদ্য বিবাহিত রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এ দিন ঘুম থেকে ওঠার পরই বরের ফ্রেমবন্দি হলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় রাজ ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘গুড মর্নিং লাইফ…’।

শুভশ্রীই যে এখন রাজের কাছে জীবনের অর্থ তা আরও একবার প্রকাশ্যে স্বীকার করে নিলেন। সিঁদুরে রাঙা শুভশ্রীর পরনে ঘরোয়া সাজ। হাতে লাল শাঁখা, চুরি। গলায় সোনার হার। সাদা-লাল শাড়ি, টিপে সেজে নায়িকা যেন পাশের বাড়ির মেয়ে। কোনও মেকআপ ছাড়াই দেখা মিলল কনের। সঙ্গে রয়েছে প্রিয় পোষ্য।

এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে