বিনোদন ডেস্ক:অনেকটাই অগোছালো শাড়ি-ব্লাউজ। কপালে লেপ্টে আছে সিঁথির সিঁদুর। বিয়ের পরের প্রথম সকালে এভাবেই স্বামী টলিউডের নামী পরিচালক রাজ চক্রবর্তীর ক্যামেরাবন্দি হলেন টালিউড সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী। শুক্রবার প্রায় সারা রাত জাগতে হয়েছে বর-কনেকে। ফলে শনিবার বেশ দেরি করে ঘুম ভেঙেছে তাদের।
ঘুম থেকে উঠেই ভক্তদের সঙ্গে বউয়ের ছবি শেয়ার করেন রাজ। টুইটারে ছবিটি শেয়ার করে পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, ‘গুড মর্নিং লাইফ…।’আগামীকাল ১৩মে তাদের রিসিপশন। তার আগে শুভশ্রীর এই ছবিটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
এমটিনিউজ২৪.কম/এম/আই