শনিবার, ১২ মে, ২০১৮, ০৮:৩১:৫৩

রাজের বিয়ের রাতে কী করলেন তার সাবেক প্রেমিকা মিমি?

রাজের বিয়ের রাতে কী করলেন তার সাবেক প্রেমিকা মিমি?

বিনোদন ডেস্ক : অনেক তরুণ-তরুণীর বুকে ঝড় তুলে বিয়ে করে ফেললেন টালিউডের সুপার হিরোইন শুভশ্রী গাঙ্গুলী এবং তার প্রেমিক পরিচালক রাজ চক্রবর্তী। গতকাল শুক্রবার ওপার বাংলার দক্ষিণ ২৪পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। রাজের বিয়ের দিন ঠিক কী করছিলেন তার সাবেক প্রেমিকা এবং টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি?

উল্লেখ্য, রাজ-শুভশ্রীর সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। অনেক গসিপ ছড়িয়েছিল কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। রাজ চক্রবর্তীর সঙ্গে এর আগে অভিনেত্রী মিমি চক্রবর্তীর দীর্ঘ সম্পর্ক ছিল। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই রাজ-শুভশ্রীর বিয়ের দাওয়াত পাননি মিমি। তাই রাজের বিয়ের দিনটায় নিজেকে সময় দিলেন তিনি। 

শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে মিমি লেখেন, 'টু মাইসেলফ'। ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির বারান্দায় বসে বই পড়ছেন নায়িকা। সামনে চা, জলের বোতল। এই ছবিটি নিয়েই এখন নতুন গসিপ শুরু হয়েছে টলিউডে। অনেকে বলছেন, রাজকে ভুলতেই নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন মিমি। আবার কারও মত, মিমির জীবন থেকে রাজ চ্যাপ্টার ক্লোজ। পুরনো ঘটনা তিনি আর মনে রাখতে চান না।

আসল সত্যি কোনটা, সেটা একমাত্র মিমিই বলতে পারেন। কিন্তু তিনি বলবেন কি?
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে