রবিবার, ১৩ মে, ২০১৮, ১২:২৪:১২

প্রেম নয়, রণবীরকে বিয়ে করতে চান আলিয়া ভাট!

প্রেম নয়, রণবীরকে বিয়ে করতে চান আলিয়া ভাট!

বিনোদন ডেস্ক: দীপিকা-ক্যাটরিনার পর এবার আলিয়া ভাটের সঙ্গে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সেট থেকে শুরু হয়েছে এই গুঞ্জন। সম্প্রতি আর এই জল্পনা আরও বাড়িয়ে দিলেন খোদ আলিয়া। তিনি বললেন, ‘প্রেম নয়, তিনি রণবীরকে বিয়ে করতে চান।’

সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নায়ক-নায়িকাদের মধ্যে এখন আর তেমন গোপনীয়তা নেই। ববং নতুন প্রজন্ম সব কিছু প্রকাশ করতেই বেশি পছন্দ করেন। কিন্তু আলিয়ার এই উঁক্তিটি একটু বেশিই যেন বিস্ফোরক। সত্যি নাকি মিথ্যে কিছুই বোঝা যাচ্ছে না।

তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল, ফের বরুণ ধবনের সঙ্গে প্রেম করছেন আলিয়া। কিন্তু সেই গুজব উড়িয়ে দেন আলিয়া। নায়িকার কথায় তার প্রথম প্রেম রণবীর কাপুর। পরিচালক করণ জোহর তার সঙ্গে প্রথম আলাপ করিয়ে দেন রণবীরের। তখন ‘রকস্টার’ ছবিটি নিয়ে চারিদিকে রণবীরের প্রশংসা চলছিল।

প্রথম দর্শনেই রণবীরকে ভালো লেগে যায় আলিয়ার। কিন্তু সেসময় ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ছিল রণবীরের। কিন্তু তাতে নাকি একটুও ভালোলাগা কমেনি আলিয়ার। এদিকে রণবীরের সঙ্গে সোনমের বিয়েতে গিয়ে আরও বেশি লাইমলাইটে চলে এসেছে আলিয়া-রণবীর প্রেমকথা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে