রবিবার, ১৩ মে, ২০১৮, ০৩:০৭:০১

ব্যাপক প্রশংসিত ‘পোড়ামন ২’ ছবির টিজার

ব্যাপক প্রশংসিত ‘পোড়ামন ২’ ছবির টিজার

বিনোদন ডেস্ক: ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন সিয়াম আহমেদ। ছবিতে তার নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

শনিবার ছবির প্রথম টিজার প্রকাশ হয়েছে। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজার অনলাইন দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। আগামী ঈদ-উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।  

শুরুতে এই ছবিতে পূজার নায়ক হিসেবে রোশানের নাম ঘোষণা করা হয়। তবে কাহিনি ও চরিত্রের প্রয়োজনে ছোট পর্দার জনপ্রিয় মুখ সিয়ামকে কাস্ট করা হয়। এর আগে ‘পোড়ামন ২’ ছবির পোস্টার ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু একদিন না পেরুতেই জানা যায়, পোস্টারটি একটি ইরানি ছবির পোস্টার থেকে নকল করা হয়েছে। তখন অবশ্য পরিচালক ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন। তারা কোনো নকল করেননি। এটা মিলে গেছে এমন মত দেন।

২০১৩ সালে ‘পোড়ামন’ ছবিটি মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটির মাধ্যমে মাহিয়া মাহি ও সাইমন সাদিক দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান, যা আজো অটুট।

গ্রামের ডানপিটে একটি ছেলে সুজন এবং হতদরিদ্র স্কুলপড়ুয়া মেয়ে পরী। প্রেম ভালোবাসা কী সেটা তাদের জানা নেই কিন্তু পরস্পরের সঙ্গে দেখা এবং কথা বলতে বলতে একসময় তাদের মধ্যে এক ভালোলাগা বোধের তৈরি হয়।

কিন্তু নানা প্রতিকূলতার মাঝে মোড় ঘুরে যায় ঘটনার। হৃদয় বিদারক এক প্রেম কাহিনিতে শেষ হয় ছবিটি।
জানা গেছে, ছবিটির প্রথম সিক্যুয়েলের সঙ্গে ‘পোড়ামন ২’ ছবির মিল পাবেন না দর্শক।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে