রবিবার, ১৩ মে, ২০১৮, ০৭:৫৫:৫৬

'অনেক কষ্ট দেই তোমাকে মা, কিন্ত তোমাকে অনেক ভালোবাসি'

'অনেক কষ্ট দেই তোমাকে মা, কিন্ত তোমাকে অনেক ভালোবাসি'

বিনোদন ডেস্ক: মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে আগমন ঘটে প্রভার। টেলিভিশন বিজ্ঞপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। প্রভার মা তার মা কল্পনা রহমানও একজন জনপ্রিয় উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী। যদিও বলা হয় তিনি এখন আর গানের চর্চাটা তেমন করেন না।

কিন্তু মায়ের সাথে প্রভার সম্পর্কটা কেমন? মায়ের সাথে মেয়ের সম্পর্কটা কেমন আবার হবে নিশ্চই ভালো। তবে প্রভার ক্ষেত্রে হয়তো একটু বেশি। কেননা প্রভা মা'কে জ্বালাতন করতে পছন্দ করেন। মা'ও হাসিমুখে সেই জ্বালাতন সহ্য করেন।

অন্তত মা দিবসে প্রভার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবি দেখে এমনটাই অনুমান করা যায়। আর ক্যাপশন দেখলে বিষয়টা আরো পরিস্কার হয়। প্রভা লিখেছেন, 'অনেক কষ্ট দেই তোমাকে মা, কিন্ত তোমাকে অনেক ভালোবাসি।'

ছবি দেখেই স্পষ্ট হয় মে-মেয়ের সম্পর্কটা কেমন। বেশ ভালো বন্ধুত্ব রয়েছে।  প্রভা ১৩ ফেব্রুয়ারি ১৯৮৮ শরিয়তপুরে জন্মগ্রহণ করেন। বাবা মজিবুর রহমান একজন পেশাজীবী। তার দুই বোন ও এক ভাই রয়েছে। তিনি ২০০৬ সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

প্রভা সম্প্রতি ঈদের জন্য নির্মিত ৬ পর্বের ধারাবাহিক পঞ্চপাণ্ডব-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও ঈদে বেশ কয়েকটি নাটকে কাজ করছেন তিনি। 
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে