মঙ্গলবার, ১৫ মে, ২০১৮, ০৩:০৫:৩৮

‘টাকার অভাবে রুটি ডিম খেয়ে দিন পার করেছিলাম’

‘টাকার অভাবে রুটি ডিম খেয়ে দিন পার করেছিলাম’

বিনোদন ডেস্ক : জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সাধারণত তিনি পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবে বেশি পরিচিত। এই নির্মাতাকে প্রায় দেখা যায় নিজের ফেসবুক পেইজে ব্যক্তিগত ও ক্যারিয়ার জীবনের খুঁটিনাটি নানা বিষয় শেয়ার করতে।

জনপ্রিয় এই নির্মাতা ক্যারিয়ারের শুরুর দিকে চরম আর্থিক সংকটে ভুগেন। টাকার অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো তাকে। আর মাঝেমধ্যে ভক্তদের সেই সব স্মৃতি স্মরণ করিয়ে দেন তিনি। আর সেই ধারাবাহিকতায় সুদূর ফ্রান্স থেকে এবার নতুন একটি ঘটনা শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়েন আব্দুল আজিজ।

তিনি ফেসবুকে ঘটনাটি শেয়ার করতে গিয়ে বলেন, ১৯৯৩ সালে, টাকার অভাবে তাইওয়ানে ২টাকায় রুটি ডিম খেয়ে দিন পার করে ছিলাম, আর সেই ডিম রুটি কি মজা করেই না খেতাম।

এখন ২০১৮ সাল, ফ্রান্সর কান শহরে, পকেট ভর্তি টাকা, মানিব্যাগ এ আছে ৪টি ক্রেডিট কার্ড, তা ছাড়াও আছে ফার্স্ট ক্লাস লাউঞ্জের বিনামূল্যে খাবার, কিন্তু খেতে পারছি না। জগতের নিয়ম হচ্ছে, যখন তোমার ক্ষুদা থাকবে, তখন তোমার টাকা থাকবে না। আর যখন তোমার টাকা থাকবে, তখন তুমি খেতে পারবে না।
এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে