বিনোদন ডেস্ক: সর্বভারতীয় ছবিগুলোর মধ্যে সুপারহিট তালিকায় উঠে এসেছে মহেশ বাবুর ‘ভারত আনে নেনু’ ছবিটি। মুক্তির ২৪ আয়ের প্রায় সব রেকর্ডই ভেঙেছে সিনেমাটি। রাম চরণ, জুনিয়র এনটিআরের পর এবার জনপ্রিয়তার তুঙ্গে থাকা প্রভাসের রেকর্ডও ভেঙে দিয়েছেন মহেশ বাবু। শুধু ভারতেই নয়, বিদেশের মাটিতেও বক্স অফিস কাঁপিয়েছে এ সিনেমাটি।
গত বছরের সাড়া জাগানো ছবি বাহুবলি-দ্য কনক্লুশন চেন্নাইয়ে যে আয়ের রেকর্ড গড়েছিল। সেটি ভেঙে দিয়েছে ‘ভারত আনে নেনু’। গত ২০ এপ্রিল মুক্তি পাওয়া সিনেমাটি চেন্নাইয়ে ১.৬৬ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছে। এর আগে রেকর্ডটি ছিল বাহুবলি-টু সিনেমার দখলে। প্রভাস অভিনীত সিনেমাটি চেন্নাইয়ে ১.৬৫ কোটি রুপি আয় করেছিল।
বক্স অফিসে বিশ্লেষকদের মতে, শুধু তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, পুরো ভারতবর্ষেই সমান জনপ্রিয় মহেশ বাবু। এ কারণেই বাহুবলি-টুকেও টপকাতে পেরেছে সিনেমাটি। চেন্নাইয়ে মহেশের সিনেমাটির আয় ১.৭৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে।
উল্লেখ্য, মুক্তির ২৪ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দুইশ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এটি এ অভিনেতার প্রথম ২০০ কোটি রুপি আয়ের সিনেমা। সিনেমাটিতে একজন মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মহেশ।
এমটিনিউজ২৪.কম/এম/আই