মঙ্গলবার, ১৫ মে, ২০১৮, ০৫:৪৭:৩০

মাধুরীর বিয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন এই জনপ্রিয় গায়ক

মাধুরীর বিয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন এই জনপ্রিয় গায়ক

বিনোদন ডেস্ক: বলিউডের ‘ধকধক গার্ল’ বলা হয় তাঁকে। তাঁর সৌন্দর্যে মাত আট থেকে আশির হৃদয়। কিন্তু, মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাবে না করে দিয়েছিলেন বলিউডের এক জনপ্রিয় গায়ক। কেন জানেন?

জানা যাচ্ছে, কেরিয়ারের প্রথম দিকে সুরেশ ওয়াদকার নামে এক জনপ্রিয় গায়কের সঙ্গে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব পাঠান মাধুরীর বাবা-মা। কিন্তু, মাধুরীকে বিয়ে করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন সুরেশ। বি টাউনের খবর, ক্যারিয়ারের শুরুতে মাধুরী দীক্ষিত নাকি বেশ রোগা ছিলেন। আর সেই কারণেই মাধুরীক বিয়ে করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন সুরেশ ওয়াদকার।

যদিও, এরপর ‘সাজন’ থেকে ‘খলনায়ক’ কিংবা ‘বেটা’, একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন মাধুরী দীক্ষিত। ওই সময় সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কে জড়ান মাধুরী। কিন্তু, বেআইনি অস্ত্র মামলায় নাম জড়ানোয় এরপর সঞ্জয় দত্তের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় মাধুরীর। সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পরই চিকিত্সক শ্রীরাম নেনের সঙ্গে বিয়ের পর বিদেশে পাড়ি দেন মাধুরী দীক্ষিত।
এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে