বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮, ১২:৪৫:০৪

সারাজীবন জেলে কাটাতে হবে বলে ভেবেছিলেন সালমান খান

সারাজীবন জেলে কাটাতে হবে বলে ভেবেছিলেন সালমান খান

বিনোদন ডেস্ক: মঙ্গলবার বিকালে মুম্বাইয়ে আয়োজিত ‘রেস থ্রি’ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান। এ সময় সালমান খানকে তার কারাগারে যাওয়ার ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এ কথা বলেন। এর পরই সালমান বলেন, ‘ধন্যবাদ, আমি চিন্তায় ছিলাম।’

সারাজীবন জেলে কাটাতে হবে বলে ভেবেছিলেন সালমান খান। সালমান খানের এ মন্তব্য প্রকাশিত হওয়ার পর টুইটারে এ ব্যাপারে অনেকেই সমালোচনা করেছেন। ক্ষোভ প্রকাশ করে টুইটারে একজন লিখেছেন- ‘ও হ্যাঁ, আমাদের দেশে অনেকেই যা খুশি তা করে রেহাই পাচ্ছেন।’

আরেকজন লিখেছেন- ‘আমরা অর্থের ক্ষমতা জানি। পুলিশ আর প্রশাসনকে অর্থের জোরে কিনে নেয় এই উচ্চবিত্তরা।’

১৯৯৮ সালে জয়পুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। সেই মামলায় যোধপুরের একটি আদালত সালমানকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। কারাগারে দুই দিন থাকার পরই তার জামিন মঞ্জুর করেন আদালত।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে