বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেলো ‘পোড়ামন ২’ সিনেমার প্রথম গান ‘নাম্বার ওয়ান হিরো’ আর মুক্তির পরই ঝড় তুলেছে ‘নাম্বার ওয়ান হিরো’! বৃহস্পতিবার সকাল ১১ টায় জাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
গানটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘যিনি তার অভিনয় আর স্টাইল দিয়ে বদলে দিয়েছিলেন দেশের সিনেমার প্রেক্ষাপট তিনিই চিত্রনায়ক সালমান শাহ্। সালমান শাহ্ স্মরণে তাকে উৎসর্গ করা হলো ‘পোড়ামন ২’ এর প্রথম গান ‘নাম্বার ওয়ান হিরো।’ মুক্তির পর পরই দর্শকমহলে দারুণ সাড়া ফেলছে এটি। মাত্র এক ঘন্টার মাথায় ৩৫ হাজার ভিউয়ার ক্রস করেছে গানটি।
সিয়ামসর্বশ্রেষ্ঠ নায়ক সালমান শাহ্’কে নিয়ে প্রথম গান ‘নাম্বার ওয়ান হিরো’। গানে দেখা যাচ্ছে সালমান শাহ্ হওয়ার চেষ্টা্ করছেন সদ্য বড় পর্দায় অভিষিক্ত হওয়া সিয়াম আহমেদকে।
জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র জানিয়েছে পোড়ামন-২ ছবির কাহিনি অনেকটাজুড়ে আবর্তিত হবে সালমানকে ঘিরে। এই ছবিতে সালমান শাহ বড় একটি ‘ফ্যাক্ট’ বলেও জানিয়েছে সূত্রটি। পুরো ছবিটাই সালমান শাহ্’কে কেন্দ্র করে।
ছবিতে দেখা যাবে সিয়াম সালমান শাহ্’র একজন পাগল ভক্ত। যে কিনা তার ছবি দেখে, তার গ্রামে কোনো সিনেমা হল নেই, সে অন্য গ্রামে গিয়ে সালমান শাহ্’র সিনেমা দেখে আসে। পরে অন্য লোকদের সেই সিনেমার ঘটনা এবং নায়ক কেমন করলো, সেসব দেখিয়ে বিনোদন দেয়। তাই ছবিটিতে সিয়ামকে অনেকবারই সালমান শাহ্’র মতো করতে হয়েছে, সাজতে হয়েছে।
উল্লেখ্য, ‘পোড়ামন ২’ সিনেমার ‘নাম্বার ওয়ান হিরো’ শিরোনামের গানটি সালমান শাহ্’কে নিয়ে লেখা। প্রিয় চট্টোপাধ্যায়ের কথা ও আকাশের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। গানের নৃত্য পরিচালনা করেছেন কলকাতার জয়েশ। ‘পোড়ামন’ ছবির সিক্যুয়াল হিসেবে নির্মিত হয়েছে ‘পোড়ামন ২’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। আসছে ঈদেই ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস