বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর এবার চিত্রনায়ক আমির খানের সাথে জুটি বাঁধলেন অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি। অনেকদিন ধরেই দেখা মিলছে না নতুন কোনো ছবিতে। স্বামী,সংসার, সন্তান এ তিন ‘স’-তেই আবদ্ধ করে রেখেছেন নিজেকে। পর্দায় দেখা না মিললেও চলচ্চিত্রের নানা অনুষ্ঠানে নিয়মিতই দেখা মিলেছে তার।
রেসিএবার প্রথমবারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এ তারকা। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আমিন খান। আর এ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করবেন নির্মাতা মনতাজুর রহমান আকবর। আগামীকাল শুক্রবার রাজধানীর উত্তরায় এ স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শুরু হবে।
বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ২০০৪ সালে বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা রেসির। এরপর একে একে বেশকিছু ছবিতে অভিনয় করার পর পান আকাশচুম্বী জনপ্রিয়তা। এ পর্যন্ত ৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত বেশির ভাগ ছবিই পেয়েছে দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস