শুক্রবার, ১৮ মে, ২০১৮, ০১:০১:১৩

রমজানে দরিদ্রদের পাশে মৌসুমী

রমজানে দরিদ্রদের পাশে মৌসুমী

বিনোদন ডেস্ক: পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে মৌসুমী ও কণ্ঠশিল্পী মমতাজ অসহায়- গরিব মানুষকে উপহার সামগ্রী বিতরণ করবে। রমজানে দরিদ্রদের পাশে মৌসুমী ও মমতাজ। আর এ আয়োজন করছে এটিএন বাংলায় শুরু হচ্ছে ইফতার নিয়ে অনুষ্ঠান ‘তারকাদের রান্নাঘর’। এতে নানারকম ইফতারের রেসিপি নিয়ে হাজির হবেন মডেল পিয়া জান্নাতুল।

শুধু ইফতার নয়, এতে থাকছে বিশেষ কিছু বিভাগ। ইতোমধ্যে অনুষ্ঠানটির শুটিং শুরু হয়েছে। যেখানে অংশ নিয়েছেন অভিনেত্রী মৌসুমী। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা। ১৮ মে থেকে প্রতিদিন দুপুর ৩টা ১০ মিনিটে এটি প্রচার হবে

বিষয়টি নিশ্চিত করেছেন এটিএন বাংলা চ্যানেল। তারা জানায়, সমাজের অবহেলিত, অসহায়, গরিব, বৃদ্ধ-বৃদ্ধা ও অটিস্টিক শিশুদের এই বিশেষ অনুষ্ঠানে ডেকে তাদের সঙ্গে কথা বলবেন মৌসুমী ও মমতাজের মতো তারকা দুই শিল্পী। তাদের হাতে দেবেন ঈদ উপহারও।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে