শুক্রবার, ১৮ মে, ২০১৮, ০৪:০৯:৩৬

ওমরাহ্‌ হজ করতে যাচ্ছেন শাকিব খান

ওমরাহ্‌ হজ করতে যাচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্ক: নায়ক হিসেবেই শাকিব খানের দেশজোড়া খ্যাতি। দেশের বাইরেও এই কিং খানের জনপ্রিয়তার কমতি নেই। রূপালি জগতের এই তারকার মনে নিজ ধর্মের প্রতিও ভালোবাসা রয়েছে। ধর্মের প্রতি সেই পবিত্র অনুভূতি থাকায় এই পর্যন্ত শাকিব একাধিকবার ওমরাহ্‌ হজ পালন করেছেন।

এবছরও ওমরাহ্‌ করার জন্য সৌদি যাচ্ছেন শাকিব খান। আগামী সপ্তাহেই তিনি সৌদির যাবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে শাকিব জানান, ধর্ম পালন করতে বরাবরই তিনি পছন্দ করেন। প্রতিনিয়ত সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও নামাজ-রোজা তিনি ঠিকই পালন করেন।

শুক্রবার (১৮ মে) থেকে শাকিব অংশ নিচ্ছেন নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’-এর শুটিংয়ে। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই লটে ছবিটির শুটিং চলবে টানা এক সপ্তাহ। এরপর ঈদ পর্যন্ত শাকিবের শিডিউল ফাঁকা রয়েছে। আর এই সময়টাতেই তিনি ওমরাহ্‌ করতে যাবেন।
 
শাকিব সর্বশেষ কাজ শেষ করেছেন ‘সুপার হিরো’ ছবির শুটিং। তরুণ নির্মাতা আশিকুর রহমানের পরিচালনায় তারকাবহুল এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন বুবলী। এছাড়াও আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান ও টাইগার রবি প্রমুখ। আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে