বিনোদন ডেস্ক: নায়ক হিসেবে বর্তমানে বাংলাদেশ সেরা নায়ক শাকিব খান। তবে শাকিব খানের ধর্মভীরুতা নিয়ে নতুন কিছু বলার নেই। নিজেও দুইবার করে এসেছেন উমরাহ হজ্জ। রমজানে নামাজ-রোজায় মনোযোগ দিচ্ছেন শাকিব খান।
আর রোজাতেও শকাইব খান নামাজ পড়েন ঠিকমতোই। এ প্রসঙ্গে শাকিব জানান, ধর্ম পালন করতে বরাবরই তিনি পছন্দ করেন। প্রতিনিয়ত সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও নামাজ-রোজা তিনি ঠিকই পালন করেন।
শুক্রবার (১৮ মে) থেকে শাকিব অংশ নিচ্ছেন নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’-এর শুটিংয়ে। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই লটে ছবিটির শুটিং চলবে টানা এক সপ্তাহ। এরপর ঈদ পর্যন্ত শাকিবের শিডিউল ফাঁকা রয়েছে। আর এই সময়টাতেই তিনি ওমরাহ্ করতে যাবেন।
শাকিবের সর্বশেষ কাজ শেষ হয়েছে সুপার হিরো ছবির শুটিংয়ে। এই ছবিতে শাকিবের নায়িক বুবলি। ইদের পর মুক্তি পাবে ছবিটি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর