রবিবার, ২০ মে, ২০১৮, ০৯:৫২:৫৭

আসিফকে বিয়ে করার আগে তিনবার বিয়ে করেছিলেন তার স্ত্রী!

আসিফকে বিয়ে করার আগে তিনবার বিয়ে করেছিলেন তার স্ত্রী!

বিনোদন ডেস্ক: কানাডায় পেসায় নার্স শামীমাকে বিয়ে করেন ছট পর্দার অভিনেতা এবং মডেল আসিফ। এরপরে তারা সন্তানের মুখও দেখেন। কিন্তু সেই সংসার গড়ায় নেই শেষ পর্যন্ত। অভিনেতা আসিফ তালাক দেন তার স্ত্রীকে।

আর তালাক খাওয়ার পরেই স্ত্রী অভিযোগ করেন স্বামীর বিরুদ্ধে।ঈসেই মামলায় জেল খাটতে হয়েছিলো আসিফকে। জেল থেকে ছাড়া পেয়েই আসিফ আজ দুপুরে মডেল ও অভিনয়শিল্পী কাজী আসিফ রহমান প্রথম আলোকে জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাঁর স্ত্রী শামীমা আক্তার এর আগে আরও দুবার বিয়ে করেছেন।

তিনি কানাডায় নাগরিকত্ব দেওয়ার শর্তে এই বিয়েগুলো করেছিলেন। আর তা আসিফের কাছে গোপন করেন। পরে কানাডার দূতাবাস থেকে এসব তথ্য জানতে পেরেছেন আসিফ। আর আসিফের সঙ্গে বিয়ের কাবিননামায় শামীমা আক্তার ‘কুমারী’ লিখেছেন। যেহেতু তাঁদের সন্তান আছে, তাই তিনি স্ত্রীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেননি।

তবে এর বিপক্ষে উলটো মতামত দেন তার স্ত্রী। তার স্ত্রী শামীমা বলেন ,এর আগে দুবার তাঁর বিয়ে হয়েছিল। তিনি বলেছেন, ‘আসিফের কাছে মোটেও কিছু গোপন করিনি। আমি তাঁকে বিয়ের আগেই সব জানিয়েছি। আমার কাবিননামায় তালাকপ্রাপ্তা লেখা আছে। এই কাগজ এরই মধ্যে আদালতে জমা দিয়েছি। আর আমি কানাডায় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য কাউকে বিয়ে করিনি। বিয়ে করেছিলাম সংসার করার জন্য।’
এমটি নিউজ২৪.কম/এম/আই

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে