সোমবার, ২১ মে, ২০১৮, ০২:১৫:০১

নিজের ভালোবাসার কথা স্বীকার করলেন রণবীর

নিজের ভালোবাসার কথা স্বীকার করলেন রণবীর

বিনোদন ডেস্ক: আলিয়া ভাট কিন্তু অকপটে স্বীকার করেছেন, তিনি রণবীর কাপুরকে পছন্দ করেন। এমনকি এই বলিউড সুন্দরী রণবীরকে বিয়ে করতে চান, সে কথাও জানিয়েছেন। কিন্তু এ ব্যাপারে রণবীর কখনো কিছু বলেননি। এবার মনে হচ্ছে, আলিয়ার জন্য এই বলিউড তারকার হৃদয় বিগলিত হচ্ছে। এই বলিউড সুন্দরীকে মন দিয়ে ফেলেছেন রণবীর। এমনকি নিজের ভালোবাসার কথা খোলাখুলি জানালেন বলিউডের এই তারকা।

আলিয়া ভাট আর রণবীর কাপুর এখন ব্যস্ত তাঁদের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে প্রথম তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যাবে। আর আলিয়া জানিয়েছেন, এই ছবির মধ্য দিয়ে রণবীরের সঙ্গে তাঁর কাজ করার স্বপ্ন পূরণ হয়েছে। ছবির শুটিংয়ে আলিয়া আর রণবীরের সম্পর্ক ক্রমে ঘনিষ্ঠ হয়েছে বলে জোর গুঞ্জন।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে রণবীর তাঁর ভালোবাসার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার এখন ওর (আলিয়া) প্রতি ক্র্যাশ হয়েছে।’এই অনুষ্ঠানে আলিয়ার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাজি’র ব্যাপারে জানতে চাওয়া হয় রণবীরের কাছে। তিনি বলেন, ‘ছবিটি মুক্তি পাওয়ার এক সপ্তাহ আগেই দেখেছি। ছবিটি আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। আমি মনে করি, ভারতে আজ পর্যন্ত যতগুলো ভালো ছবি হয়েছে, তার মধ্যে এটি একটি।’

সম্প্রতি সোনম কাপুরের বিয়েতে আলিয়া ভাট আর রণবীর কাপুরকে একসঙ্গে দেখা যায়। এ সময় তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। তখন তাঁদের ছবি দেখে অনেকেই বলেছেন, যেহেতু ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে তাঁরা অভিনয় করছেন, তাই হয়তো সোনম কাপুরের বিয়েতে তাঁরা একসঙ্গে এসেছেন, ছবির জন্য পোজ দিয়েছেন।
এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে