সোমবার, ২১ মে, ২০১৮, ০৩:৪৪:১৬

‘গাছে কাঁঠাল গোঁফে তেল’এ এক সাথে পাঁচ শ্যালিকার বিয়ে দিলেন সজল

‘গাছে কাঁঠাল গোঁফে তেল’এ এক সাথে পাঁচ শ্যালিকার বিয়ে দিলেন সজল

বিনোদন ডেস্ক : জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে এক সাথে পাঁচ শ্যালিকার বিয়ে দিলেন ছোট পর্দার রোমান্টিক নায়ক খ্যাত আব্দুন নূর সজল। শুনে কি চমকে গেলেন? 

ভাবছেন কী করে সম্ভব, সজল নিজেই এখনো বিয়ের পিঁড়িতে বসেন নাই, শ্যালিকা পেলো কিভাবে?। তবে চিন্তার কোনো কারণ নেই। ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ নামে একটি নাটকে দেখা যাবে এমনই চিত্র।

আসছে ঈদ উপলক্ষে নাটকটি নির্মাণ করা হয়েছে। গতকাল গভীর রাতেও এই নাটকের শুটিং করেছেন সজল। আর শুটিংয়ের কিছু স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে সজল নিজেই জানিয়েছেন সে কথা। 

তিনি ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুট শেষ হলো রাত ২.২৩ মিনিটে। নাটক-‘গাছে কাঁঠাল গোঁফে তেল’( পাঁচ শালী মাশাআল্লাহ্), ১০ পর্বের এই নাটকটি ঈদে এটিএন বাংলায় দেখানো হবে, মাস্তি হবে।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে