সোমবার, ২১ মে, ২০১৮, ০৫:০৯:০১

মোদি কে এক হাত দিয়ে যা বললেন-প্রকাশ রাজ

মোদি কে এক হাত দিয়ে যা বললেন-প্রকাশ রাজ

বিনোদন ডেস্ক: এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত দেখিয়ে দিলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ।যদিও বিজেপি উগ্র ধর্মীয় মতবাদে বিশ্বাসি।তাই বিজেপি তথা উগ্র হিন্দুত্ববাদ বিরোধী হিসেবে সুপরিচিত অভিনেতা প্রকাশ রাজ ফের সরব নেট দুনিয়াই৷কর্ণাটকে বিজেপি সরকারের পতন হতেই তিনি টুইটে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন৷ টুটারে প্রকাশ রাজ লিখেন,৫৬ ইঞ্চির বড়াই ভুলে যান৷ মাত্র ৫৫ ঘণ্টা সরকার সামলানোর ক্ষমতা নেই৷ প্রকাশের এই টুইটের পর ফের সরগরম হচ্ছে রাজনীতি থেকে বিনোদন মহল৷

উল্লেখ্য, সন্ত্রাসবাদ দমন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন তার ছাতি ৫৬ ইঞ্চি৷ তিনি অকুতোভয়৷ সেই মন্তব্যকে কটাক্ষ করে এমন মন্তব্য করেন প্রকাশ রাজ৷

দক্ষিণী এই অভিনেতার আরও অভিযোগ, তিনি বিজেপির কড়া সমালোচক বলেই বলিউডে কাজের সুযোগ কমে গিয়েছে৷ তবে বলি দুনিয়ার অনেক রথী মহারথীর দাবি,প্রকাশ রাজের অভিনয় দক্ষতা অসামান্য৷

কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি বৃহত্তম দল হলেও তারা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে গিয়ে পিছিয়ে পড়ে৷ এদিকে গতবার সরকার গড়া কংগ্রেসের আসন এমনই কমে যে তারা জেডিএসের সঙ্গে নির্বাচন পরবর্তী জোট করেছে৷এরই মাঝে রাজ্যপাল প্রথমে বিজেপিকে সরকার গড়া সুযোগ দেন৷মাত্র আড়াই দিনের মধ্যে সেই সরকার পড়ে গেছে৷
এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে