সোমবার, ২১ মে, ২০১৮, ০৬:০০:৪৯

আইপিএল সমাপণীতে স্পেশাল আকর্ষণ সালমান-জ্যাকলিন

আইপিএল সমাপণীতে স্পেশাল আকর্ষণ সালমান-জ্যাকলিন

বিনোদন ডেস্ক: আইপিএলে জমাটি আসর প্রায় শেষ পর্যায়ে। ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ মে। বিভিন্ন স্পোর্টস চ্যানেল খেলাগুলো দেখাচ্ছে। তবে ফাইনাল খেলাটা দেখাবার অনুমতি পেয়েছে শুধু স্টার প্লাস। আর সবচেয়ে মজার বিষয়টি হলো; খেলা শুরুর আগে 'ক্রিকেট ফাইনাল পার্টি তো বানতি হ্যায়' নামে ২ ঘণ্টার একটি স্পেশাল সেগমেন্টের আয়োজন করেছে আয়োজকরা।

আর এই স্পেশাল সেগমেন্টের অন্যতম আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান। আর তাঁর সাথে থাকবেন তাঁর সাম্প্রতিক ছবি 'রেস ৩' কো-স্টার জ্যাকলিন ফার্নান্দেজ। 

একটি সূত্র জানায়, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সালমান আর জ্যাকলিন। সেখানে সালমান বলবেন, খেলার প্রতি তাঁর আগ্রহের কথা। তিনি মাঝে মাঝেই তাঁর প্যানভেল ফার্মহাউজে খেলায় মেতে ওঠেন- এ কথাও বলবেন। 

এর পর তিনি তাঁর প্রিয় খেলোয়াড়দের নামও বলবেন। অবশেষে তাঁরা দুজন রেস ৩-এর 'হিরিয়ে' গানের সাথে পা মেলাবেন। তাঁদের সাথে আরো যোগ দেবেন অনিল কাপুর। 

এঁদের সাথে জন আব্রাহমেরও এই সেগমেন্টে পারফর্ম করার কথা রয়েছে। 
সূত্র : ডিএনএ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে