সোমবার, ২১ মে, ২০১৮, ০৭:৩৫:৪৬

ক্যাম্পে এসে এক রোহিঙ্গা শিশুকে যে অনুরোধ করেন প্রিয়াঙ্কা চোপরা

ক্যাম্পে এসে এক রোহিঙ্গা শিশুকে যে অনুরোধ করেন প্রিয়াঙ্কা চোপরা

বিনোদন ডেস্ক: ইউনিসেফের শুভেচ্চা দূত হিসেবে আজ কক্সবাজারের টেকনাফে আসেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা। এসে সোজা চলে যান রোহিঙ্গা ক্যাম্পে। সোমবার বেলা ৩টা ৩৫ মিনিটে টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনখালি ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা শিবিরে যান তিনি।

তবে প্রিয়াঙ্কা চোপ্রা যে ক্যাম্প আসছেন তা আগেই জেনে যায় ক্যাম্পের রোহিঙ্গারা। এরপরেই তারা বারবারেই পাড়ি জমান বিদেশী গাড়ীগূলোর উদ্দেশ্য।

প্রিয়াঙ্কা চোপড়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় সেখানে। পুলিশ ধাক্কা দিয়ে আর লাঠিপেটা করে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাতে বাধা দেন প্রিয়াঙ্কা চোপড়া। পুলিশকে অনুরোধ করেন, ‘প্লিজ, কাউকে এভাবে সরাবেন না।

এরপরে প্রিয়াঙ্কা একটি অনুরোঢ করেন রোহিঙ্গা শিশুকে। এক রোহিঙ্গা শিশু তার সামনে আসলে তিনি শিশুটিকে বলেন,;তোমআদের এখানে আমাকে ঘুরাবে? এরপরে শিশুতি মাথা নাড়াল তার সাথজেই হেটে ঘুরতে থাকেন প্রিয়াঙ্কা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে