বিনোদন ডেস্ক: রোহিঙ্গা ক্যাম্পে বাংলায় কথা বলে অবাক করে দিলেন পিয়াঙ্কা! শুধু তাই নয় রোহিঙ্গা শিশু রিফাত হাসানের সাথে হাত ধরে ঘুরে দেখেছেন রোহিঙ্গা ক্যাম্প।আজ সোম বার দুপুর ৩টার দিকে টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনাখালি ব্রিজের পাশের অস্থায়ী ক্যাম্পে যান পিয়াঙ্কা চোপড়া।
এই সময় রিয়াঙ্কা চোপড়া শুশু রিফাত হাসানকে বাংলায় জিজ্ঞেস করেন,তুমি তোমাদের এখানে আমাকে ঘোরাবে? রিফাত হোসেন মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর হেসে দেন প্রিয়াঙ্কা চোপড়া।পরে রিফাতের তার হাত ধরে রোহিঙ্গা শিবিরে ঘুরে দেখেন তিনি।এছাড়া ও তিনি আরও এক রোহিঙ্গা শিশুর সাথে কথা বলেন।একই ভাবে তিনি তার নাম জিজ্ঞেস করেন। ছেলেটি বলে তার নাম রফিক।তুমি স্কুলে যাও ? তারপর ছেলেটি মাথা নেড়ে চলে যায়।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শের সময় তার সাথে উপুস্থিত ছিলেন,ইউনিসেফ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার সকালে ইউএস-বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান প্রিয়াঙ্কা চোপড়া।এর আগে সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।জাতিসঙ্গের শিশু তহবিল ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসাবে তিনি বাংলাদেশে ৪দিন অবস্থান করবেন।
উল্লেখ্য, পিয়াঙ্কা চোপড়া সোমবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছার পর তাকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা।সেই সঙ্গে রোহিঙ্গা কিশোর ও স্থানীয়রাও যোগ দেয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস