মঙ্গলবার, ২২ মে, ২০১৮, ০৪:৩৯:২৫

কত সালে জন্ম হয় শাহরুখ কন্যা সুহানার?

কত সালে জন্ম হয় শাহরুখ কন্যা সুহানার?

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের মেয়ে সুহানা খান আজ ১৮ তে পা রাখলো। ২০০০ সালের ২২ মে মুম্বাইয়ে সুহানার জন্ম হয় সুহানার। দেখতে দেখেতে মেয়ের আঠারো হয়ে গেল। মেয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সুহানার একটি চমৎকার ছবি পোস্ট করেন মা গৌরি খান। ছবিটিতে বইছে লাইকের বন্যা। সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজনরা।

পোস্ট দেখে অনেকের ধারণা, সুহানার আজ ১৮ বছরের জন্মদিনে নিশ্চয়ই কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে শাহরুখ-গৌরির। ছবিটির ক্যাপশনে গৌরি খান লিখেছেন, ‘একটি জমকালো জন্মদিনের পার্টির আয়োজন চলছে’।

তারকা সন্তান হিসেবে বেশ জনপ্রিয় শাহরুখ খান-কন্যা সুহানা। জাঁকজমক আয়োজন করে মেয়ের জন্মদিন উদযাপন করতে চলেছেন শাহরুখ এবং গৌরি ইদানীং। বলিউডে গুঞ্জন, শিগগিরই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। মা গৌরি খানের আগে জানিয়েছেন, বিখ্যাত ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছে সুহানা খান।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে